বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে পিতা-মাতাকে মারধরের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

  • আপডেট টাইম বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৯ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় পিতা-মাতাকে শারীরিক নির্যাতন ও অপমান অপদস্তের দায়ে উজ্জ্বল মিয়া (২৫) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত- উজ্জ্বল মিয়া (২৫) উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামের মজিবর রহমানে ছেলে। জানা যায়- প্রায়ই পিতা-মাতাকে শারীরিক নির্যাতন, অপমান ও ভয় হুমকি দিয়ে টাকা আদায় করে আসছিল উজ্জ্বল। এ ঘটনায় পিতা-মাতা অতিষ্ঠ হয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেন। মঙ্গলবার রাতে ফের পিতা-মাতাকে শারীরিক নির্যাতন ও অপমান অপদস্ত করে উজ্জ্বল। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উজ্জ্বলকে আটক করেন। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে উজ্জ্বলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে এস আই নাঈমের নেতৃত্বে একদল পুলিশ মোবাইল কোর্টে সহায়তা করেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com