শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে ডিবি পুলিশ পরিচয়ে টাকা ছিনতাই ॥ গ্রেফতার ৩

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর থেকে সাড়ে ৬ লক্ষাধিক টাকাসহ স্কুল শিক্ষককে অপহরণের ঘটনায় ৩ অপহরণকারীসহ ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ ৫ দিন মাধবপুর থানার পুলিশ রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার আকরম আলীর ছেলে মোঃ হাসান (২৫), বগুড়া জেলার দুপচাঁচিয়ার থানার মৃত মঈনুল ইসলামের মেয়ে মিনি বেগম (২৮), কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার মৃত ইসমাইল হোসেনের ছেলে মোঃ বিল্লাল হোসেন (৪৪) কে আটক করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার সাভার এলাকা থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহার করা ঢাকা মেট্রো- চ ৫৬-১৮২৯ নাম্বারের গাড়ীটি জব্দ করে।
ঘটনার বিবরণে জানা যায় গত ১ সেপ্টেম্বর দুপুরে উত্তর সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বরবিন্দু রায় (৪৭) কে মাধবপুর থানাধীন মাওলানা আছাদ আলী ডিগ্রী কলেজের সামনে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা তাকে অপহরণ করে নগদ ৬ লাখ ৮৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে মাইক্রোবাস যোগে নরসিংদী থানাধীন পাঁচধুনা নামক স্থানে তাকে নামিয়ে দেয়। এ বিষয়ে থানায় অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু হলে তদন্তকারী কর্মকর্তা এসআই অনিক চন্দ্র দেবসহ পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তির সহায়তায় সাড়াশি অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে আটক করে। ছিনতাইকৃত নগদ টাকা, মোবাইল উদ্ধারসহ ছিনতাই কাজে জড়িত অন্যান্যদের গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com