শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনারুঘাটে স্বামীর অন্ডকোষে আঘাত করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

  • আপডেট টাইম সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার্র ॥ চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামে তাজুল ইসলাম নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে কেউ বলছেন, স্ত্রী তাকে অন্ডকোষে আঘাত করার কারণে তার মৃত্যু হয়েছে। আবার কেউ বলছেন, স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। গতকাল রবিবার বিকেলে এ রহস্যময় ঘটনা ঘটে। সে ওই গ্রামের আব্দুল মন্নান ওরফের মন্নাফ মিয়ার পুত্র।
জানা যায়, তুচ্ছ ঘটনা নিয়ে ওই সময় স্বামী স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রী হাজেরা খাতুন তার অন্ডকোষ চেপে ধরে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তালাবদ্ধ করে হাজেরা খাতুন পালিয়ে যায়।
বিষয়টি থানা পুলিশকে জানালে ওসি আলী আশরাফের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যান এবং বিষয়টি নিয়ে তদন্ত করে লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন। রাত সাড়ে ১০ টায় ওসি আলী আশরাফ এ প্রতিনিধিকে জানান, ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করছি। তবে কেউ বলছে স্ট্রোক করে মারা গেছেন, কেউ বলছে আঘাতে মারা গেছে। অভিযোগের প্রেক্ষিতে সুরতহাল করে লাশটি হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হতে পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com