সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

রিচি গ্রামে কুড়ালের আঘাতে স্ত্রী নিহত ॥ ঘাতক স্বামী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার্র ॥ সদর উপজেলার রিচি গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে স্বামীর কুড়ালের আঘাতে রুপিয়া আক্তার (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সুপার এসএম মুরাদ আলি, মাহফুজা আক্তার শিমুল, সদর থানার ওসি গোলাম মর্তুজা সদর হাসপাতালে ছুটে আসেন এবং বিষয়টির খোঁজখবর নেন। কি কারণে হত্যা করা হয়েছে এর রহস্য উদঘাটন করা হয়। সাথে সাথেই রিচি আইড়াকোনা বন্দের বাড়ির মৃত হরমুজ আলীর পুত্র রুপিয়ার স্বামী রঙ্গু মিয়া (৫০) কে আটক করা হয়। জানা যায়, ২০ বছর আগে একই গ্রামের মৃত রজব আলীর কন্যা রুপিয়াকে রঙ্গু মিয়া বিয়ে করে পারিবারিকভাবে। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে ৩টি ছেলে ও একটি মেয়ে জন্মগ্রহণ করে। প্রায়ই ছোটখাটো বিষয় নিয়ে কথাকাটাকাটি হতো। গতকালও একই বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রঙ্গু মিয়া কুড়াল দিয়ে তার ঘাড়ে আঘাত করে। এতে সে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে। ওসি জানান, রুপিয়ার শরীরে আঘাতের চিহ্ন আছে। রুপিয়ার স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আর কেউ কি জড়িত আছে কি না তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com