শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ॥ চালক ও হেলপার নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার হরিতলা নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক রুবেল হোসেন (৩৫) চালকের সহকারি আহাদ আলী (২৭) ঘটনাস্থলে নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৫টায় ঢাকা সিলেট মহাসড়কের হরিতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মনতোষ মল্লিক ও ফায়ার ফাইটার ইমন মিয়া সহ একদল কর্মী ঘটনাস্থলে পৌছে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকের ভেতর থেকে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর নিহত চালক ও তার সহযোগির লাশ ও অপর একজন কে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্র জানায়, সোমবার সকালে সিলেট থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাক ও ঢাকা থেকে সিলেট গামী মোরগের খাবার ফিট বাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ট্রাক দুটি ধুমড়ে মুচড়ে যায়। এতে বালু বাহি ট্রাকের চালক যশোর জেলার শার্শার উপজেলার আবুল কাশেমের ছেলে রুবেল মিয়া ও তার সহকারি যশোর জেলার জিগরগাছা উপজেলার সাবর আলীর ছেলে আহাদ আলী ঘটনাস্থলে নিহত হন। সিলেটের গোয়াইঘাটের জালাল উদ্দিন গুরুত্বর আহত হন। হতাহতরা ধুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকে আটকা পড়ে।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মনতোষ মল্লিকের নেতৃত্বে ফায়ার ফাইটার টিম প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে হতাহতদের উদ্ধার করেন।
আহত জালাল কে চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুইয়া সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com