শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে খোয়াই নদী থেকে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে খোয়াই নদী থেকে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহের পকেটে পাওয়া নাগরিক সনদ ও ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী তার নাম দ্বিজরাজ ঘোষ। সে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের পশ্চিম জাম্বুরা এলাকার রাসিক ঘোষের ছেলে। পুলিশের ধারনা কেউ তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে।
রবিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় শায়েস্তাগঞ্জ পৌরসভাধীন রেলওয়ে ব্রীজের নিচ থেকে লাশটি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। এর আগে খোয়াই নদীর রেলওয়ে ব্রিজের পিলারের কাছে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ থানা পুলিশ এবং সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে। এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল।
উদ্ধার হওয়া লাশের পকেট থেকে ভারতীয় নাগরিক সনদ, ড্রাইভিং লাইসেন্স এবং ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোরশেদ আলম বলেন, আমরা খবর পেয়ে খোয়াই নদী থেকে লাশটি উদ্ধার করেছি। লাশের পকেটে ভারতীয় নাগরিক সনদ ও ড্রাইভিং লাইসেন্স পাওয়া গিয়েছে। আমরা উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। উর্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত পেলে বিজিবির মাধ্যমে লাশটি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com