বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ইসকন মন্দির থেকে সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বগলা বাজার ইসকন মন্দির এলাকা থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি নারায়ণ রায় (৪৫) কে অবশেষে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গতকাল রবিবার দুপুরে সদর থানার এসআই সাইফুল ইসলাম ও এএসআই সোহেলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। সে শহরের কামারপট্টি এলাকার বাসিন্দা হিরা লাল রায়ের পুত্র। এসআই সাইফুল ইসলাম জানান, নারায়ন রায়ের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় আদালত থেকে ১০ বছরের সাজা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ইসকন মন্দির থেকে তাকে আটক করা হয়। গতকাল রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com