বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় জিয়াউর রহমান সরাসরি জড়িত এতে কোনো সন্দেহ নেই। তিনিই খুনিদের নিরাপদে বিদেশে পাঠান। খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছেন। পুরস্কৃত করেছেন। শুধু তাই নয়, এ হত্যার বিচার হবে না, সেই কালো আইনও পাস করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে ছিলেন বলেই আজ বাংলাদেশে বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন স্বাধীনতা ও মুক্তি সম্ভব হয়েছে। শেখ হাসিনা যদি বেঁচে না থাকতেন, কে উপহার দিতেন উন্নয়নশীল আলোকিত এই দেশ, যে বাংলাদেশ সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। আজকে গ্রামে গেলেও মনে হয় শহর। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com