বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে গেমস খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মোবাইল ফোনে গেমস খেলতে খেলতে পঞ্চম তলার ছাদ থেকে পড়ে শ্রীকান্ত চন্দ্র দেব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে শহরের নোয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রীকান্ত চন্দ্র দেব ওই এলাকার নিপেন্দ্র চন্দ্র দেবের ছেলে। তিনি চট্রগ্রাম সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের ছোট ভাই শিমুল চন্দ্র দেব জানান, তার ভাই বেশ কিছুদিন যাবত মানসিক নানা সমস্যায় ভোগছিল। বুধবার দিবাগত রাতে তাদের বাসার ছাদে এক আত্মীয়ের গায়ে হলুদ ছিল। গায়ে হলুদ শেষে যে যার মতো বাসায় ফিরে যায়। কিন্তু শ্রীকান্ত বাসায় না ফিরে ছাদে বসে তার মোবাইল ফোনে গেমস খেলছিল। ধারণা করা হচ্ছে, গেমস খেলতে খেলতে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার এসআই ওয়াহেদ গাজী জানান, ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com