সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের শোক সভা

  • আপডেট টাইম রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৪৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে কালীগাছ তলা বাইপাস এলাকায় এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
এতে সভাপতিত্ব করেন তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজল সরকার ও সঞ্চালনায় ছিলেন হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সত্যজিৎ দাস রনি।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাশ, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, সদস্য স্বপন লাল বণিক, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক কাউন্সিলর গৌতম কুমার রায়।
বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ সভাপতি শাহবাজ চৌধুরী, রফিকুল ইসলাম, দেওয়ান মিয়া, দেলোয়ার হোসেন দিলু, অশুতোষ অধিকারী শংকর, যুগ্ম সাধারণ সম্পাদক মাখন পাল, অমীয় রায়, মোতাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক পার্থসারথি রায়, মোঃ বেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক শাহ জালাল উদ্দিন জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সদস্য শেখ মোতাচ্ছির ইসলাম, শেফাল বণিক, মামুন, মিহির লাল দাশ, মুজিবুর রহমান এনাম, মিজবাউজ্জামান খান, মোঃ আব্দুল আউয়াল, আরিফ মাহমুদ মজনু প্রমুখ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মিসবাহুজ্জামান খান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন অমীয় রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com