বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ব্যবসায়ী আহসানুল ওয়াদুদ এর মৃত্যুতে বাপার শোক

  • আপডেট টাইম রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৪২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার্র ॥ হবিগঞ্জ টাউন হল সড়কের ব্যবসায়ী রূপান্তর ট্রেডার্স এর সত্ত্বাধিকারী আহসানুল ওয়াদুদ সাহেদ (৬২) গতকাল শনিবার (২০আগস্ট) বেলা ১১টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাহি রাজিউন)। বাদ এশা হবিগঞ্জ টাউন মসজিদ প্রাঙ্গণে (চানমিয়া মসজিদ) জানাজার নামাজ শেষে রাজনগর কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, ৪ ভাই ৪ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আহসানুল ওয়াদুদ সাহেদ হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম আব্দুল ওয়াদুদ সাহেবের ছেলে এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সভাপতি, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ এর ছোট ভাই।
আহসানুল ওয়াদুদ সাহেদ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল, হবিগঞ্জ শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, তাহমিনা বেগম গিনি, সাধারণ সম্পাদক সোহেল প্রমুখ। শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com