বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সুজাতপুর হাওরে বিদ্যুতস্পৃষ্টে নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৩৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার্র ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর হাওর থেকে নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল। হাওরে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গতকাল মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে সুজাতপুর হাওর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন-লাখাই উপজেলার বুল্লা গ্রামের প্রদীপ দাশের ছেলে সঞ্জয় দাশ (৪৫) ও বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের আব্দুল মন্নাফের ছেলে আব্দুল মতিন (৪৮)।
ফায়ার সার্ভিসের দলনেতা পিযুষ কুমার দাস বলেন, সুজাতপুর হাওরে একটি বৈদ্যুতিক তার ঝুলে ছিল। সোমবার (১৫ আগস্ট) রাতে একটি বিয়ের নৌকা যাওয়ার সময় তারে জড়িয়ে হাওরে পড়ে নিখোঁজ হন এক ব্যক্তি। ভোরের দিকে আরেকটি নৌকা যাওয়ার সময় আরও একজন সেই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে প্রায় ৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com