শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

পারকুল ও নাছিমাবাদ চা বাগানে মজুরী বৃদ্ধির দাবিতে সমাবেশ ও অনির্দিষ্টকালের ধর্মঘট

  • আপডেট টাইম বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৩৩০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের পারকুল ও নাছিমাবাদ চা বাগানে চা শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবিতে পারকুল চা বাগান পঞ্চায়েত কমিটির উদ্যোগে গত মঙ্গলবার দুপুর ১২টায় পারকুল চা বাগানের নাচঘর প্রাঙ্গণে দু’বাগানের যৌথ সমাবেশ ও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করেছে পারকুল ও নাছিমাবাদ বাগানের চা শ্রমিকরা।
পারকুল বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি ও সাবেক মেম্বার গিরিধারী চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক ছাত্র ও যুবনেতা বর্তমান ৯নং রানীগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক মাহমুদ, সাবেক রানীগাঁও ইউনিয়ন ছাত্রলীগ নেতা ও বর্তমান ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পারকুল বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি রিপন দেব তপন, শ্রমিক নেত্রী নমিতা বুনার্জী, শ্রমিক নেতা অনিল তাঁতী, সুমন যাদব, নাছিমাবাদ চা বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি জজ মারাক, ভারপ্রাপ্ত সভাপতি যোগেশ বুনার্জী, শ্রমিক নেতা সূর্য উরাং সহ পারকুল ও নাছিমা চা বাগানের পঞ্চায়েত কমিটির অনেক নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
তারা পারকুল নাচঘর প্রাঙ্গণ হতে একটি বিক্ষোভ মিছিল বের করে নাছিমা চা বাগান অফিস প্রাঙ্গণে এসে ধর্মঘটে মিলিত হন। পরে পারকুল ও নাছিমাবাদ চা বাগান পঞ্চায়েত কমিটির নেতৃত্বে নাছিমাবাদ অফিস প্রাঙ্গণ হতে বিশাল বিক্ষোভ মিছিলটি পারকুল চা বাগান নাচঘর প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়। চা শ্রমিকরা পূর্বে ৪ দিন ধরে ২ ঘন্টা কর্মবিরতি পালন করে আসছিল। মালিকপক্ষ ৩’শ টাকা মজুরী বৃদ্ধির দাবি মেনে না নেওয়ায় শনিবার ও মঙ্গলবার ২ দিন ধরে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন শ্রমিকরা। সমাবেশে বক্তারা বলেন, মালিকপক্ষ ৩শ টাকা মজুরী বৃদ্ধি না করলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com