সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বিভিন্ন কারণে পরিবেশ বিপর্যয়ের দিকে যাচ্ছে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৩৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, কলকারখানায় বিষাক্ত পদার্থের প্রভাবসহ বিভিন্ন কারণে পরিবেশ বিপর্যয়ের দিকে যাচ্ছে। তাই সবুজ বনায়ন বাড়ানোর বিকল্প নেই। এ পরি¯ি’তি থেকে উত্তোরণের জন্য সরকারের যত ধরণের উদ্যোগ রয়েছে সেগুলো সম্পর্কে এবং সবুজ বনায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে সর্বত্র প্রচারণা বাড়ানো প্রয়োজন। এক্ষেত্রে বন বিভাগে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীসহ সকল শ্রেণি পেশার মানুষকে স্বোচ্চার হতে হবে।
তিনি গতকাল হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃরোপন অভিযান ও জেলা বৃমেলা-২০২২ এর সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন, হবিগঞ্জে যে রকমভাবে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা করা হয়েছে সেটি অত্যন্ত প্রসংশনীয়। এসকল উদ্যোগ যেন আরও ফলপ্রসু হয় সে ব্যাপারে সকলকে আন্তরিক হতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ নূরে আলম সিদ্দিকী প্রমুখ। মেলায় অংশগ্রহণকারী স্টলের মালিকদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com