বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে বাড়ী থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৩০২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে বাড়ী থেকে ডেকে নিয়ে সুমন মিয়া নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ নিহতের লাশ উদ্ধার করলেও খুনিদের ধরতে পারেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নয়াপাড়া ইউনিয়নের কড়রা গ্রামের আব্দুল হান্নানের পুত্র সুমন মিয়া (৩৪) কে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পার্শ্ববর্তী বেঙ্গাডোবা গ্রামের তারই পরিচিত ৩জন যুবক। পরবর্তিতে রাত ১০টার দিকে নয়াপাড়া বাজারের উত্তর দিকে নির্জন ধানের ব্রয়লারে পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা সুমনকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে দুটি পা কেটে ফেলে। খবর পেয়ে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
খবর পেয়ে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মহসিন আল মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে, ঘটনার জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা অব্যাহত আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, পুলিশি নজরদারি অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com