বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচং নতুন দিনের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

  • আপডেট টাইম সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২৬৪ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ ‘মাতৃদুগ্ধ পান এগিয়ে নিতে শিক্ষা ও সহযোগিতা বাড়াতে হবে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে এসএমসি ও ইউএসএআইডি’র আর্থিক সহযোগীতায় রোববার (০৭ আগস্ট) সকাল ১০টায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. মোঃ শাহনেওয়াজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মখলিছ মিয়া, পরিবার পরিকল্পনা পরিদর্শক কামরুল ইসলাম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সীমান্তিক নতুনদিনের ম্যানেজার (ইউএস) কাজী ওয়াহিদা নাছরিন, সিএম শাহেনা আক্তার, জিএসএম ইমা আক্তার, কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইডার রাজিয়া সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন, শিশুর জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই, জন্মের পর থেকে ৬মাস বয়স পর্যন্ত মায়ের দুধই শিশুর একমাত্র খাবার। তাই শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে মাতা-পিতাকে উৎসাহিত করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com