বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে বাকিতে মাছ না দেওয়ায় ৩ ভাইকে পিটিয়ে আহত

  • আপডেট টাইম শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৩৭৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে বাকিতে মাছ না দেওয়ায় ৩ ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর সড়ক বাজারে এ ঘটনা। গুরুতর আহত অবস্থায় শিমুলঘর গ্রামের নেপাল ভৌমিকের ছেলে অমুল্য ভৌমিক (৫৫) তার ভাই পরিমল ভৌমিক (৪০) ও নিল মোহন ভৌমিক (৩৫) কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আহত অবস্থায় অমূল্য ভৌমিক জানান, তার ভাই নিল মোহন ভৌমিক মাছ বিক্রি করার জন্য নিয়ে যাবার পথে শিমুলঘর গ্রামের শেখ খায়রুল বাকিতে মাছ কিনতে চাইলে নিল মোহন বাকিতে মাছ না দিলে শেখ খায়রুল ও তার লোকজন নিল মোহন কে মারপিট করে। এ সময় অমূল্য ও পরিমল এগিয়ে গেলে তাদের উপর হামলা করে আহত করা হয়।
শেখ খায়রুলের চাচাত ভাই শেখ কামরুল হাসান বাহার ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক হওয়ায় শেখ খায়রুল তার চাচাত ভাইয়ের প্রভাবে এলাকায় একছত্র আধিপত্য বিস্তার করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন।
তবে শেখ কামরুল হাসান বাহারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তার ব্যবহার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
ছাতিয়াইন ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ জানান, ঘটনাটি শুনেছি। যাদের উপর হামলা করা হয়েছে তারা হিন্দু মানুষ, নিরিহ মানুষ। এই ঘটনার তীব্র নিন্দা জানাই।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com