রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে প্রশাসনের নাকের ডগায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৩৮৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ এলাকায় একটি ফিশারী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে পাশর্^বর্তী এলাকায় বিশাল পুকুর ভরাটের কাজ চলছে। প্রশাসনের নাকের ডগায় দীর্ঘ প্রায় ৪ মাস ধরে উক্ত হাওরে মাজহারুল ইসলাম অপু নিজ মালিকানা ফিশারি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে প্রায় ১ হাজার গজ দুরে অবস্থিত মরহুম এডভোকেট আব্দুশ শহীদ গোলাপের পুকুর ভরাটের কাজ চলছে। উপজেলা প্রশাসন এ ব্যাপারে নীরব থাকায় জনমনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি একাধিকবার সহকারী কমিশনার (ভুমি) নজরে দেয়া হলেও কার্যত কোন ভুমিকা পরিলক্ষিত হয়নি।
খোজ নিয়ে জানাযায়, উপজেলা প্রশাসন ইতিপুর্বে বিভিন্ন ব্যক্তি মালিকানা পুকুর থেকে মাটি উত্তোলন এবং ড্রেজার মেশিন দিয়ে কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জেল, জরিমানা প্রদান করে প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু খোদ শহরের পাশর্^বর্তী রাজাবাদ হাওরের পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ওই হাওরের জমির উর্বরতা বিনষ্ট হলেও এ ব্যাপারে প্রমাসনের নীরবতা রহস্য জনক। স্থানীয় কৃষকগণ এ ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com