শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

দেশের উন্নয়ন অগ্রগতি রুখতেই বিএনপি গুজব ছড়ায়-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৪২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেনÑ দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছিল সে সময় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখা গেছে বলে বিএনপি-জামায়াত গুজব ছড়িয়েছিল। দেশের উন্নয়ন অগ্রগতি রুখতেই তারা সবসময়ই গুজব ছড়িয়ে জনগণের ক্ষতি করতে চায়।
তিনি গতকাল মাধবপুর উপজেলার নয় নম্বর নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। এখন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোঃ মাহবুব আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ ও নূর উদ্দিন চৌধুরী বুলবুল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক নিজামুল হক রানা, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম আকবর হোসেইন জিতু ও সাধারণ সম্পাদক আনোয়ার আলী। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ মলাইয়ের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অবনী মোহন বিশ্বাসের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান আতিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com