শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নে জাতীয় পার্টির কর্মী সম্মেলন

  • আপডেট টাইম রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৪২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ জুলাই শুক্রবার বিকালে পাইকপাড়া বটতলীতে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল ওয়াহিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজগর আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এবং হবিগঞ্জ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কাজল আহমেদ, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক তাজ উদ্দিন আহমেদ বাবুল, জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি গাজী মিছবাহ উদ্দিন, সৈনিক পার্টির সভাপতি আবু তালেব, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব কাজী আবু তাহের, যুগ্ম আহ্বায়ক মহরম আলী, জেলা জাতীয় পার্টির সদস্য ফরিদ মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মখলিছ মিয়া, জেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সহ-সভাপতি এম এম হেলাল জাপানেতা চান মিয়া, কামরুল ইসলাম প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com