বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সৌদি আরবে নির্যাতিত চুনারুঘাটের মরিয়মের দেশে ফেরার আকুতি

  • আপডেট টাইম রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৩৫৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ সৌদি আরবে নির্যাতিত মরিয়ম দেশে ফিরতে চায়। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বরজুষ গ্রামের মোঃ সেলিম মিয়ার স্ত্রী মরিয়ম বেগমকে গত ৪ ফেব্রুয়ারী চুনারুঘাট উপজেলার হরিণমারা (আব্দুল্লাহপুর) গ্রামের মনজুর আলীর ছেলে সাহেব আলী (৪৫) ইস্ট ওয়েস্ট ট্রেড লিংকার্স ষ্টিট২৮/এ ভিআইপি রোড কাকরাইল ঢাকা অফিসের আব্দুল জলিল (৪০) ও আব্দুস ছামাদ (৩৫) মরিয়ম বেগমকে সৌদিআরবে পাঠায়। মরিয়ম বেগম সৌদি আরব পৌছার পর সৌদি আরবের দাম্মাম হতে ছায়েব আলীর নিয়োজিত দালালরা মরিয়মকে তাদের কবলে নিয়ে যায় এবং একটি নির্জন কক্ষে আটক করে রাখে। জবরদস্তি মূলক কাজে বাধ্য করে। দালালরা কন্ট্রাক ফর্মে বর্ণিত কোন কাজ দেয়নি মরিয়মকে। তাকে পারিশ্রমিক না দিয়ে জোর পূর্বক বেআইনি শ্রমে বাধ্য করে এবং পাশবিক নির্যাতন করতে থাকে। তাকে কোন প্রকার খাবার না দিয়ে শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে যায়। মরিয়ম সৌদি আরব থেকে দেশে ফিরতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। এ দিকে মরিয়ম কে না পেয়ে তার স্বামী মোঃ সেলিম মিয়া বাদী হয়ে গত ৬ জুলাই হবিগঞ্জের মানব পাচার দমন ও প্রতিরোধ ট্রাইব্যুনাল ০২ এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন চুনারুঘাট উপজেলার হরিণমারা (আব্দুল্লাপুর) গ্রামের মৃত মনজুর আলীর ছেলে সাহেব আলী ও তার ঢাকা অফিসের সহযোগি আব্দুল জলিল এবং আব্দুল ছামাদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com