শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকাল ৩টায় নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দীনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডঃ গতি গোবিন্দ দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান ড. মুশফিক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (হবিগঞ্জ-১) নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এমপি মিলাদ গাজী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আবুল ফজল, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন বুলবুল, এডঃ সুলতান মাহমুদ। এতে উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, ১৫ আগষ্ঠ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী দিবস সকল মসজিদে মিলাদ মাহফিল মোনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। এছাড়াও জেলা আওয়ামীলীগের সভাপতি এড. আবু জাহির এমপির বিরুদ্ধে কূরুচিপূর্ণ ও অপপ্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com