মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে ২০ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৩০৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জে মাধবপুরে ২০ কেজি গাঁজাসহ মোঃ আব্দুল বাছির (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার আন্দিউরা গ্রামে মতিন খন্দকার দোকানে সামনে এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুরা গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে মোঃ আব্দুল বাছির। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৩টা দিকে এসআই মোঃ আব্দুল কাদের সঙ্গীয় ফোর্স সহ আন্দিউরা গ্রামে মতিন খন্দকার দোকানে সামনে অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ আব্দুল বাছির (৩৪) কে আটক করা হয়।
এসময় তার নিকট হতে, ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ব্যাপারে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com