রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ৫০টি ঘর গৃহহীন ও ভূমিহীন পরিবারে নিকট হস্তান্তর

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন ক শ্রেণির উপকারভোগিদের মধ্যে জমি ও গৃহ প্রদান ৩য় পর্যায়ের ২য় ধাপ কার্যক্রমে প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে নবীগঞ্জ উপজেলার আলমপুর (জয় বাংলা পল্লী) ও বৈঠাখালে (মুজিব স্বপ্নলোক) এ ৫০টি ঘর গৃহহীন ও ভূমিহীন পরিবারের নিকট ব্যক্তির দলিল, নামজারী খতিয়ান, সার্টিফিকেটসহ হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বেলা ১১টার সময় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মাওলানা মাহবুবুর রহমান। গীতাপাঠ করেন সুকেশ চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রফিকুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, উপজেল আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব,মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন প্রমূখ। প্রধান অতিথি শাহ নওয়াজ মিলাদ গাজী এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এ দেশের মানুষকে সুখে শান্তিতে রাখা। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী মানুষের কল্যানে কাজ করছেন। তিনি বলেন যাদের বাড়ি নেই তাদেরকে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। এদেশের একজন মানুষ ও যেন আশ্রয়হীন না থাকে সে দিকে লক্ষ রেখেই কাজ করছেন প্রধানমন্ত্রী। পরে তিনি উপকাভোগীদের হাতে দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন। এর আগে শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উদ্বোধনের মাধ্যমে নবীগঞ্জের ৫০ পরিবারের ঘরসহ ৬৬ হাজার ১৮৯টি গৃহহীন পরিবারের ২৬ হাজার ২২৯ পরিবারকে ঘর উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com