বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে গাঁজা সেবন ও বিক্রির দায়ে ২ মহিলাসহ ৫ জনকে কারাদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৩০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে গাজা সেবন ও বিক্রির দায়ে ২ মহিলাসহ ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার। গতকাল শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে ২ নারী সহ ৫ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্তদের ১জন মহিলাকে ৩ মাস ও ১ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর কাজী হাবিবুর রহমান, এস আই রবিউল্লাহ এবং এসআই রফিকুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com