বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলও পিতা-পুত্রের

  • আপডেট টাইম বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৩২৮ বা পড়া হয়েছে

এটিএম সালাম/আলমগীর মিয়া, ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান চাপায় পিতা-পুত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার কান্দিগাঁও নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কান্দিগাঁও গ্রামের ইউসুফ আলী (৫৫) ও তার ছেলে মোহাম্মদ আলী (৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কান্দিগাঁও গ্রামের ইউসুফ আলী তাঁর একমাত্র শিশু সন্তান মোহাম্মদ আলীকে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি দোকানে যান। সেখানে তাকে বিস্কুট কিনে দেন। এ সময় হঠাৎ শিশু মোহাম্মদ আলী দৌঁড়ে মহাসড়ক পারাপার হওয়ার চেষ্টা করে। তখন ছেলেকে বাঁচাতে দৌঁড়ে যান ইউসুফ আলী। এ সময় সিলেটগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের চাপায় শিশু মোহাম্মদ আলী মাথা থেঁতলে ঘটনাস্থলে মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত ইউসুফ আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর দ্রুত পিকআপ ভ্যান পালিয়ে যায়। পরে ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে রাখেন স্থানীয় লোকজন। এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন।
গজনাইপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য জাহেদ আহমেদ চৌধুরী জানান, আগামী ২৪ জুলাই একটি প্লাইটে ইউসুফ আলী দণি পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দুর্ঘটনায় পিতা এবং পুত্রের প্রাণ গেল। এ ঘটনায় দিনারপুরে শোকের ছাঁয়া নেমে এসেছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, শিশু মোহাম্মদ আলীকে বিস্কুট কিনে দেয়ার পর সে দৌঁড়ে মহাসড়কের মাঝখানে চলে যায়, এসময় তাকে বাঁচাতে পিতা ইউসুফ আলী দৌঁড়ে গেলে পিকআপ ভ্যান চাপায় দুজনের মৃত্যু হয়। বর্তমানে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com