শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আজমিরীগঞ্জে এন্ডিং জুয়াখেলায় জড়িত থাকার অভিযোগে আটক ২

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৩২৮ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের অনলাইন ভিত্তিক এন্ডিং জুয়াখেলার সহিত জড়িত থাকার অভিযোগে ২ জুয়ার বোর্ডের মালিকদের আটক করেছে পুলিশ।
জানা যায়, আজমিরীগঞ্জে ভারতের মেঘালয় রাজ্যের শিলং থেকে পরিচালিত অনলাইন ভিত্তিক এন্ডিং জুয়াখেলা পরিচালিত হচ্ছে। বিষয়টি জানতে পেরে আজমিরীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী ওই জুয়াখেলার সহিত জড়িতদের আটকের নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায়, গতকাল সোমবার ওই জুয়াখেলায় জড়িত জুয়ারিদের আটক করতে বিভিন্ন আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় জুয়ারিরা তাদের আস্তানা থেকে দৌঁড়ে আত্মগোপন করে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম বিকাল অনুমানিক সাড়ে ৪ টায় আজমিরীগঞ্জ চরবাজারের মেডিল্যাব হাসপাতালের অদূরে নৌ-টার্মিনাল রোডের একটি মশলা মিলের দোকান থেকে পৌরসভাধীন শরীফনগর গ্রামের বাসিন্দা মৃত কুদ্দুছ মিয়ার পুত্র সেলিম মিয়া (৩৫) ও কিশোরগঞ্জের ইটনার ৩নং মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা মোঃ উছমান মিয়ার পুত্র ফক্কর মিয়া (৩৮) কে জুয়াখেলার আলামত সহ আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তাদের নিকট থেকে জুয়াখেলায় ব্যবহৃত খাতা, দু’টি মোবাইল সেট জব্দ করা হয়। অপরদিকে ২ জুয়ারিকে আটক করে থানায় নিয়ে আসার পর এলাকার একটি দালালচক্র তাদের থানা থেকে ছাড়িয়ে নিতে রাত ১০ টা পর্যন্ত জোর তৎপরতা চালায়।
একটি সূত্র জানায়, এক পর্যায়ে ২ জুয়ারিকে ছাড়িয়ে নেয়ার বিপরীতে নগদ ১০ হাজার টাকা অফার করে দালালচক্র। ইতিপূর্বে উক্ত জুয়ারিরা কয়েকবার জেলে ছিলো।
থানার অফিসার ইনচার্জ এন্ডিং জুয়াখেলার সহিত জড়িত থাকার অপরাধে ২ জুয়ারির আটকের ব্যাপারটির সত্যতা নিশ্চিত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com