বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ পালিয়ে যাওয়ার সময় স্বামী গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৩৪০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে শ^াসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে স্বামী পালিয়ে যাওয়ার সময় জনতার সহায়তায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ অভিযুক্ত স্বামী বকতিয়ার খান (৪৫) কে সোমবার গ্রেফতার দেখিয়ে হবিগঞ্জ আদালতে প্রেরণ করেছে। বকতিয়ার খান চুনারুঘাট উপজেলার হাইতন গ্রামের মৃত আতর আলী খানের ছেলে।
এ ঘটনায় সোমবার সকালে নিহত চার সন্তানের জননী কাজী নেভী আক্তার (৪০) এর পিতা কাজী ইলিয়াস বাদী হয়ে জামাতা বকতিয়ার খানকে প্রধান আসামী করে একটি মামলা করেছেন।
কাজী ইলিয়াস খান জানান, প্রায় ১৫ বছর আগে বকতিয়ার খানের সঙ্গে নেভী আক্তারের বিবাহ হয়। বিয়ের পর থেকে স্বামী বকতিয়ার যৌতুকের টাকা চেয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করত। ১ম স্ত্রী কাজী নেভী আক্তারকে রেখে বকতিয়ার একাধিক বিয়ে করে। একাধিক বিয়ে ও যৌতুক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে গত ১৬ জুলাই সকালে মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামে বাবার বাড়িতে কাজী নেভী আক্তারকে তাড়িয়ে দেয়। দুপুরে বকতিয়ার আন্দিউড়া এসে স্বামী-স্ত্রীর মধ্যে যৌতুক নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কাজী নেভী আক্তারকে একটি আবদ্ধ ঘরে শ^াসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যাওয়ার সময় জনতার সহায়তায় তাকে আটক করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রঞ্জন কুমার ভৌমিক জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মাধবপুর থানায় একটি মামলা হয়েছে। তবে ময়না তদন্ত প্রতিবেদনে হত্যার ডাক্তারী মতামত পাওয়া গেলে হত্যা মামলা হিসেবে গণ্য হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com