শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শায়েস্তাগঞ্জে ডাকাতিকালে ৩ ডাকাত আটক ॥ হামলায় পুলিশসহ আহত ৬

  • আপডেট টাইম রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৩২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাতন সড়কের বেলতলা এলাকায় ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে ৩ ডাকাত। শুধু তাই নয়, ডাকাতদের হামলায় এসআই সহ ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। জানা যায়, দীর্ঘদিন ধরে ওই সড়কে পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রায়ই ডাকাতদল নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। গতকাল রাত ৯টার দিকে উল্লেখিত সড়কে ৭/৮ জনের ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নেয়। তখন দুই ব্যবসায়ীকে আটক করে হাত-পা বেঁধে মাররোধ করে তারা।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এসআই সঞ্জিত চন্দ্র নাথ ও সাইদুর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাত দল দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এতে এসআই সাইদুর রহমান, এএসআই কবির হোসেন, পুলিশ সদস্য বিমলসহ ৬ জন আহত হয়। পুলিশ এ সময় মাধবপুর উপজেলার রাধাপুর গ্রামের কামাল মিয়া (২৫), একই গ্রামের দুলাল মিয়া (৩০) ও শায়েস্তাগঞ্জ উপজেলার উলুহর গ্রামের ইউনুছ মিয়া (৩৫) কে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। ওসি অজয় চন্দ্র দেব জানান, ৩ ডাকাতকে আটক করা হয়েছে। কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। ডাকাত সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য ডাকাতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com