শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৩২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে স্কুল ভবন থেকে আবিদুর রহমান (২৫) নামের যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার (১৬ জুলাই) সকালে বানিয়াচং থানা পুলিশ উপজেলার ৯নং পুঁকড়া ইউনিয়নের নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের জানালার গ্রিলের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সে হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রামের তাহের আলীর পুত্র।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে সে নির্মাণ শ্রমিক। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com