শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন হবিগঞ্জের কৃতিসন্তান শফি উদ্দীন তালুকদার ॥ হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের অভিনন্দন

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৪১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হয়েছেন হবিগঞ্জের মাধবপুরের কৃতি সন্তান শফি উদ্দীন তালুকদার। সম্প্রতি এসোসিয়েশনের নির্বাচিত সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল সংপ্তি সফরে বাংলাদেশে রয়েছেন। তার অবর্তমানে সহ-সভাপতি শফি উদ্দীন তালুকদারকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। সভাপতি আমেরিকায় ফেরার আগ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ। ইতিপূর্বে শফি উদ্দীন তালুকদার হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ জালালাবাদ এসোসিয়েশনের বিভিন্ন সময় কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর কার্যকরি কমিটির সদস্য, বৃন্দাবন এলামনাই এসোসিয়েশন আমিরিকা ইনক্ এর সহ-সভাপতি, মাধবপুর ফান্ডেশনের সহ-সভাপতির দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করছেন। এদিকে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক সাবেক সভাপতি মোঃ শফিউদ্দিন তালুকদার (শফি) জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পাওয়ায় হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর সভাপতি মোঃ আজদু মিয়া তালুকদার ও সাধারণ সম্পাদক রোকন হাকিম সংগঠনের পক্ষ থেকে তাকে প্রাণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সংবাদপত্রে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এ অভিনন্দন জানানো হয় এবং তার সফলতা কামনা করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com