সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বুল্লাবাজারে যানজট নিরসনের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৩৩২ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বুল্লাবাজারের যানজট নিরসনের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
জানা যায়, বুল্লা বাজার ব্রিজের উপর ও বাজার সংলগ্ন আশপাশের এলাকায় অবৈধভাবে ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) ও লাইসেন্সবিহীন মোটর যান পার্কিং, মানুষের চলাচলের জায়গায় অবৈধভাবে দোকানপাট ও মালামাল রাখার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। যা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছিল।
গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফ উদ্দিনের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হৃদয় সূত্রধর ও লাখাই থানার একদল পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
নানাবিধ বেআইনী কর্মকাণ্ড ও অপরাধের জন্য ১৪টি মামলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সর্বমোট ১২হাজার ৪শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। ব্রিজের উপর ও রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফ উদ্দিন জানান, সংশ্লিষ্টদের বুল্লা বাজার ব্রিজের উপর গাড়ি পার্কিং না করতে এবং রাস্তার পাশে জনগণের চলাচলের জায়গায় অবৈধভাবে দোকানপাট স্থাপন না করতে বার বার নির্দেশনা দেয়া হয়। এর ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com