বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে কাভার্ড ভ্যান চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৩৮২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তারপুর গ্রামের মহিউদ্দিনের ছেল আরিফ (১৯)ও ফরাশ উদ্দিনের ছেলের লিটন (২০) রনি নামে অপর একজন গুরুত আহত হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মেদ জানান, গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে মহাসড়কের রতনপুর ওভারব্রীজ এলাকায় এঘটনা ঘটে। মরদেহ শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ উদ্বার করেছে। মোটরসাইকেল যোগে তিন যুবক মহাসড়কে উল্লেখিত এলাকা দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে দুইজন আরিফ ও লিটন মারা যায়। গুরুতর আহত অবস্থায় রনি কে উদ্বার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com