বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩৫১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৌরিলাল দাস (৪৮) নামে এক জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বানিয়াচং হবিগঞ্জ সড়কের ভাটিপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। তিনি সুবিদপুর ইউনিয়নের ভাটিপাড়া এলাকার হরমোহন দাশের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে ভাটিপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় নৌকা দিয়ে মাছ ধরতে যান গৌরিলাল দাস। এসময় অসাবধানতাবশত হাওরের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারে বাশঁ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসময় বিষয়টি দেখতে পান সুবিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী। তাৎক্ষনিক তিনি হবিগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরী দল প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে ভাটিপাড়া ব্রীজ সংলগ্ন এলাকা থেকে গৌরিলাল দাস এর মৃতদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে বানিয়াচং জোনাল অফিসের ডিজিএম মোঃ পারভেজ ভূইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি জানার পরপরই আমাদের লোকজন ঘটনাস্থলে পৌছে দেখতে পায় যে এলাকায় ঘটনাটি ঘটেছে ওই এলাকায় আমাদের বিদ্যুত লাইনের কোন সমস্যা নাই, ওই লোক অজ্ঞাতসারে বিদ্যুত লাইনে বাঁশের খুটি লাগানোর কারনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এক্ষেত্রে সকলকে সর্তকতা অবলম্বন করে হাওরে চলাচলের জন্য অনুরোধ জানান তিনি।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com