শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন হালিম সভাপতি, সুরুজ আলী সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় সাড়ে ৪টা পর্যন্ত হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে গোপন ভোটে নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ হালিম সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভি’র জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এসএ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, কোষাধ্যক্ষ পদে মোশাহিদ আলম, কার্যনির্বাহী কমিটির সদস্য পদে এনটিভির জেলা প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী ও টিপ্ত টিভির জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামান এবং পদাধিকার বলে বিদায়ী কমিটির সভাপতি শাকিল চৌধূরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন সদস্য হিসেবে থাকবেন। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হারুনুর রশিদ চৌধুরী। নির্বাচনে সহকারি কমিশনার দায়িত্ব পালন করেন আবুল ছালেহ মোঃ শওকত চৌধুরী ও প্রদীপ দাশ সাগর। এর আগে সংগঠনের সভাপতি শাকিল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিনের পরিচালনায় সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সায়েদুজ্জামান জাহির, শাহ ফখরুজ্জামান, সৈয়দ এখলাছুর রহমান খোকন, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, আলমগীর খান, আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী, প্রদীপ দাশ সাগর, শ্রীকান্ত গোপ, কাজল সরকার প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন, এমএ হালিম, এসএম সাদত মুক্তা, এমএ মজিদ, শরীফ চৌধুরী, এসএম সুরুজ আলী, মোঃ ছানু মিয়া, মোশাহিদ আলম, সুকান্ত গোপ, আব্দুর রউফ সেলিম, ইলিয়াস আলী মাসুক, এমএ আজিজ, জাকারিয়া চৌধুরী, নিরাঞ্জন গোস্বামী শুভ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com