বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বন্যার পানিতে ভেসে আসলো যুবকের লাশ

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শাখা বরাক নদী থেকে বন্যার পানিতে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ পুলিশ।
শনিবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে শাখা বরাক নদীর নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দুপুরে শাখা বরাক নদীতে একটি লাশ ভেসে ভেসে পাশ্ববর্তী মৌলভীবাজার সদর উপজেলার অংশ হতে নবীগঞ্জের দিকে আসছিল। এ সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান- আমাদের যখন স্থানীয় লোকজন লাশের বিষয়টি জানায় তখন সেটা মৌলভীবাজার অংশে ছিল, আমরা ঘটনাস্থলে যেতে যেতে লাশ ভেসে ভেসে নবীগঞ্জের বৈঠাখাল এলাকায় চলে আসে। আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। তিনি বলেন লাশের এখনো পরিচয় জানা যায়নি এবং শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করছি শাখা বরাক নদীর উজানে মৌলভীবাজার জেলা হয়তো বা মরদেহটি সেখান থেকে বন্যার পানির সঙ্গে ভেসে এসেছে। লাশটির মুখসহ শরীর অক্ষত রয়েছে সেক্ষেত্রে আমরা পরিচয় জানার চেষ্টা করছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com