বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পৌর এলাকার বন্যা দুর্গতদের মাঝে পৌরসভার সহায়তা অব্যাহত থাকবে মেয়র আতাউর রহমান সেলিম

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩২৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য বিতরণ অব্যাহত রেখেছেন মেয়র আতাউর রহমান সেলিম। শনিবার পৌরসভার ৩নং ওয়ার্ডে এ শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নোয়াহাটি রাধা মাধব আখড়া প্রাঙ্গনে বন্যা দুর্গতের হাতে শুকনো খাদ্য সামগ্রী তুলে দেন মেয়র আতাউর রহমান সেলিম। ত্রাণ বিতরণকালে মেয়র বলেন, পৌরসভার পক্ষ হতে পৌরএলাকার বন্যা দুর্গতের সার্বক্ষনিক খোঁজখবর রাখা হচ্ছে। বন্যা চলাকালীন দুর্গতদের সাহায্যে হবিগঞ্জ পৌরসভার কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রিয়াংকা সরকার ও পান্না কুমার শীল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com