বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে বিদ্যুতের মাল চুরি ॥ ৫ জন গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৩৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী নির্মাণাধীন একটি বিদ্যুৎ সাব-স্টেশন থেকে বিদ্যুৎ বিভাগের কর্মচারী পরিচয়ে বৈদ্যুতিক মূলবান যন্ত্রপাতি চুরি করে পালিয়ে যাওয়ার সময় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল, উপজেলার সুরমা চা বাগানের চন্দ্র ভূমিজ (২৩) একই বাগানের মন্টু মন্ডা (৩৩), চুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগানের জনি সাওতাল (২২) একই বাগানের নিরঞ্জন ভূমিজ (২৫) এবং একই উপজেলার বাসুল্লা গ্রামের নাসির উদ্দিন (২৭) গ্রেপ্তারকৃতদের শুক্রবার দুপুরে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার রাতে উল্লেখিত আসামীরা উপজেলার চৌমুহনী বিদ্যুত সাবস্টেশন থেকে বিভিন্ন যন্ত্রপাতি মিনি ট্রাকে তুলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ও বিদ্যুত বিভাগের কর্মচারীদের সহযোগীতায় তাদের আটক করা হয়।
এ ঘটনায় হবিগঞ্জ পল্লী বিদ্যুতের নোয়াপাড়া জোনাল অফিসের জুনিয়র প্রকৌশলী মিজানুর রহমান বাদি হয়ে মাধবপুর থানায় তাদের নামে একটি মামলা দায়ের করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com