সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জ পৌরসভা কর্তৃক শহর সমন্বয় কমিটির প্রাক-বাজেট আলোচনা সভা

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৩৯০ বা পড়া হয়েছে

স্টাপ রিপোটার্র ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী টিএলসিসির সদস্যদের উদ্দেশ্যে বলেছেন- ‘আমাদের আজকের শহর সমন্বয় কমিটির সাথে প্রাক-বাজেট আলোচনা সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ; আপনাদের আজকের সুচিন্তিত মতামতের আলোকেই নবীগঞ্জ পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হবে। তিনি টিএলসিসির নারী সদস্যদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি পৌরকরের উপর গুরুত্বারোপ করেন এবং যারা পৌরকর কমানোর জন্য এখনও আপিল করেননি তিনি তাদের আপিল করার জন্য আহ্বান জানান। আগামী বছরেই পৌরসভার ময়লা আবর্জনা অপসারণের জন্য ডাম্পিং গ্রাউন্ড উদ্বোধন হবে বলে তিনি সবাইকে অবহিত করেন। এছাড়াও তিনি ধৈর্য সহকারে টি.এল.সি.সি’র সদস্যবৃন্দের বক্তব্য শুনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি আজ ২৩ জুন ২০২২, রোজ বৃহষ্পতিবার, সকাল ১১ ঘটিকায় নবীগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে শহর সমন্বয় কমিটির সাথে প্রাক-বাজেট আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এতে অতিথির বক্তব্য রাখেন অধ্যাক মুজিবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফজল আহমদ চৌধুরী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, অটোরিকশা মালিক সমিতির সভাপতি আহমদ ঠাকুর রানা, আনন্দ নিকেতনের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান জুয়েল, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিনিধি রুহুল আমীন চৌধুরী, আশার প্রতিনিধি বিধান চন্দ্র দাশ, সাবেক প্যানেল মেয়র-৩ যুথিকা দাশ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন এবং পবিত্র গীতাপাঠ করেন সেনেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী। এসময় উপস্থিত ছিলেন বশীর আহমেদ চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর পূর্ণিমা রানী দাশ ও সৈয়দা নাসিমা বেগম, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন, সাবেক সংরক্ষিত কাউন্সিলর জাহানারা খাতুন, মিসেস মিনা আক্তার ও মোছা. রোকেয়া বেগম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. সহিদুল হক, উপসহকারী প্রকৌশলী অরুণ চন্দ্র দাশ, কর আদায়কারী মোহাম্মদ ইকবাল আহমেদ, প্রধান সহকারী সরাজ মিয়া, সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী, শেখ আল আমিন, মো. তাইছির আহমেদ জনি, টিএলসিসির সদস্য মাজেদা চৌধুরী, পারভীন বেগম, মোছা. রিপা বেগম, হাছনা বেগম সহ পৌরসভার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ও শহর সমন্বয় কমিটির সদস্যবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com