বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের নয়া কমিটির শ্রদ্ধা নিবেদন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৩৫৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের নতুন কমিটি। গতকাল টাউন হল রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে নতুন কমিটির নেতারা এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়সহ নতুন কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com