বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

গুঙ্গিয়াজুরি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ১ ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৩৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গুঙ্গিয়াজুরি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নুর ইসালাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গুঙ্গিয়াজুরি এ বজ্রপাতের ঘটনা ঘটে। নুর ইসলাম সদর উপজেলার শরিফপুর গ্রামের মৃত নিম্বর আলির পুত্র।
হবিগঞ্জ সদর থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, নুর ইসলাম নামে ওই ব্যক্তি দুপুরে গ্রামের পার্শ্ববর্তী গুঙ্গিয়াজুরি হাওরে মাছ ধরতে যায়। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রঘাত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে ঘটনার পর পরই স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এ সময় কান্নায় ভেঙে পরেন স্বজনরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com