বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে দিনদুপুরে মোটর সাইকেল চুরি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৩৮৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ বুরে‌্যা ॥ নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মদিনা মসজিদের গেইটের সামন থেকে সোমবার (১৩ জুন) দিনদুপুরে একটি ডিসকোভার মটর সাইকেল চুরি হয়েছে। সাইকেল মালিক পৌর শহরের পিরিজপুর গ্রামের আব্দুল মন্নান ঠিকাদার এ ব্যাপারে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। সুত্রে জানা যায়, ঠিকাদার আব্দুল মন্নান সোমবার বিকালে শহরের মদিনা মসজিদের সামনে মোটর সাইকেল রেখে আছরের নামাজ পড়তে যান। নামাজ শেষে এসে দেখেন তার সাইকেলটি নাই। অনেক খোজাখুজি করে না পেয়ে থানায় অভিযোগ করেন। চুরিকৃত মোটর সাইকেল রেজিঃ নং সিলেট-হ-১২-৭৬০৩, চেসিস নং এম.ডি.২.ডি.এস.জেড.জেড.পি.সি.এইচ-৭০০৮৭, ইঞ্জিন নং ডি.এস.জি.বি.পি এইচ-৭১৪৮৯। দিন দুপুরে শহর থেকে মটর সাইকেল চুরির ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com