বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

নাম্বার প্লেইট প্রদান ও নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৩৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ পৌরসভা কর্তৃক নাম্বার প্লেইট দেওয়ার পূর্বে অটোরিক্সা আটকানো বন্ধ রাখা, আটককৃত রিক্সার উপর ধার্যকৃত জরিমানার সিদ্ধান্ত প্রত্যাহারসহ ৭ দফা দাবিতে এবং শ্রমিকদের উপর নির্যাতনের প্রতিবাদে আজ সকাল ১০ টা ৩০ মিনিটে আর ডি হল প্রাঙ্গন থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক ফেডারেশ হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে হাজার অধিক অটোরিক্সা শ্রমিকের শহর ব্যাপী বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয। ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক ফেডারেশ হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ধনু মিয়া সহ-সভাপতি সামছুর রহমান, জাফর আলী, বারিক মিয়া। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, সিনিয়র সদস্য আরব আলী, জাহির মিয়া, মস্তো মিয়া, মধু মিয়া, তৌহিদ মিয়া, মকবুল হোসেন, শংকর শূক্লবৈদ্য, গনি মিয়া, ইসমাঈল হোসেন মিন্টু, সুহেল মিয়া, আব্দুল হাসিম, পলাশ আহমেদ, রইছ মিয়া, মুজিবুর রহমান প্রমূখ। সমাবেশে বক্তাগণ বলেন, নাম্বার প্লেইটসহ ৭ দফা দাবিতে দীর্ঘ দিন ধরে দফায় দফায় স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন শান্তিপূর্ন আন্দোলন করে আসছি। কিন্তু এখন পর্যন্ত আমাদের নাম্বার প্লেইট প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয় নি। গত ৫ জুন দুপুর বেলা পৌরসভার পক্ষ থেকে আমাদের প্রায় অর্ধ শতাধিক অটোরিক্সা আটক করা হয়েছে। সে ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া অতি উৎসাহি কিছু টমটম শ্রমিককে রিক্সা আটকানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। অনেক অটোরিক্সা শ্রমিকের উপর শারীরিক নির্যাতন করা হয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সাথে দোষিদের চিহৃিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি। রিক্সা আটকানোকে কেন্দ্র করে একদল সুযোগ সন্ধানী ব্যক্তি শ্রমিকদের কাছ থেকে অর্থ বাণিজ্য করার চেষ্টা করছে। এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি ও হস্তক্ষেপ দাবি করছি। অটোরিক্সা শ্রমিক ও টমটম শ্রমিক পরষ্পর ভাই ভাই এবং শ্রমজীবী শ্রেণির মানুষ। অটোরিক্সা শ্রমিক ও টমটম শ্রমিকদের মধ্যে দ্বন্ধ লাগিয়ে বিভেদ সৃষ্টি করার চক্রান্ত চলছে। আমরা শ্রমিকদের মধ্যে সংঘাত এড়িয়ে চলার আহবান জানাই। বক্তাগণ আরো বলেন, আন্দোলনের ফলে সাম্প্রতি ব্যটারি চালিত অটোরিক্সা মহাসড়ক ছাড়া অন্য সকল রাস্তায় চলার জন্য মহামান্য সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে। তারপরও যদি রিক্সা গুলো চলতে দেওয়া না হয় তাহলে প্রায় ৫ হাজার শ্রমিক পরিবার না খেয়ে অনাহারে না খেয়ে মারা যাবে। যাত্রী সাধারণও চলাচলের জন্য চরম দূর্ভোগে পড়বে। তাই অবিলম্বে পৌরসভা কর্তৃক নির্ধারিত যৌক্তিক ফি প্রদান সাপেক্ষে নাম্বার প্লেইট প্রদানের ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোড় দাবি জানাই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com