শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে ৩ মহিলাসহ ৪ মাদক বিক্রেতাসহ গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ১২ জুন, ২০২২
  • ৩৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর থানার বিশেষ অভিযানে সকাল থেকে দুপুর পর্যন্ত ১০ কেজি গাঁজাসহ ৩ নারী ও ১ পুরুষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকালে এসআই (নিঃ) মোঃ আব্দুল কাদের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্চিম মাধবপুর আসাদ আলী ডিগ্রি কলেজের পাশের যাত্রী ছাউনি থেকে ৩ মহিলা মাদক ব্যবসায়ীকে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীরা হল মাধবপুর উপজেলার উত্তর সন্তোষপুরের শাহ আলমের স্ত্রী পারভীন আক্তার (৩০), বাদশা মিয়ার স্ত্রী কাজল বেগম (৪০), ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিমনগর উপজেলার মৃত আলমগীর হোসেনের মেয়ে সাজেদা বেগম (৪০)। অপরদিকে, এসআই (নিঃ) এনামুল হাসান সঙ্গীয় ফোর্স আন্দিউড়া ইউ/পির হোটেল হাইওয়ে ইন এর সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম পার্শ্বে বাস পার্কিংয়ে স্থান থেকে মাদক ব্যবসায়ী বি-বাড়িয়ার শ্রীপুর গ্রামের মৃত গোলাপ মিয়ার পুত্র মোঃ হানিফ মিয়া (২৪) কে ৪ কেজি গাঁজা সহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে। এ ব্যাপারে, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) গোলাম কিবরিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ে করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com