শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জে ইসলামী সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট টাইম শনিবার, ১১ জুন, ২০২২
  • ৪৫২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞীপ্ত ॥ বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু-কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির উগ্র হিন্দুত্ববাদী নেতা নুপুর শর্মা ও নবীনকুমার জিন্দালের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শামসুল হক সাদী’র সভাপতিত্বে শাইখুল হাদিস আল্লামা হবিগঞ্জী রহমতুল্লাহি আলাইহি’র সুযোগ্য সাহেবজাদা উমেদনগর জামেয়ার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাসরুরুল হকের আহবানে ও মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, মুফতি আব্দুল হক, হাফেজ আব্দুর রহমান গোবিন্দ পুরি, মাওলানা আইয়ুব বিন সিদ্দিক, মাওলানা মোঃ মহিউদ্দিন, মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, মাওলানা মুনতাসির আলম সোহান, মাওলানা আব্দুল করিম আজহার, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা নোমান আহমদ, মাওলানা জাহিদুল আলম, মাওলানা কামরুল ইসলাম প্রমূখ। জুমার নামাজের পর এলাকার বিভিন্ন মসজিদ থেকে মিছিল সহকারে বিক্ষোভকারীরা নুরুল হেরা চত্বরে সমবেত হতে থাকেন। সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা মিছিল সহকারে শহর প্রদণি করেন। শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়ার মাধ্যমে সমাবেশ ও মিছিল সমাপ্ত ঘোষণা করা হয়। সমাবেশে বক্তারা বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু-কে নিয়ে কটুক্তির নিন্দা ও ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ভারতীয় পণ্য বর্জনের আহ্বান এবং অবিলম্বে চলতি সংসদে নিন্দা প্রস্তাব পাস করা দাবি জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com