শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামে এক নারীকে উত্ত্যক্ত করার জের ॥ দু’পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত পুলিশের রাবার বুলেট নিক্ষেপ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০১৪
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামে এক নারীকে (২০) উত্ত্যক্তের জের ধরে দু’পরে সংঘর্ষে উভয়পরে অন্তত ৩০ জন আহত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দরিয়াপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সামসু (৪০), আবিদুর (৭), বিলাল (৩০), তাজুল (২৮), মুকসুদ (৩০), মামুন (১০), মিন্টু (৩০), আকল (৬০), গফুর (৬০), বাবুল (৪২), সামাদ (৫২), কাসুম (৩০) ও আব্দুল হক (৬০), ফরিদা বানু (২৫), জালাল মিয়া (১৮), আব্দল কাইয়ূম (২৭) সহ অন্তত ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়-সকালে দরিয়াপুর গ্রামের জয়নালের স্ত্রীকে উত্ত্যক্ত করেন একই গ্রামের লামা দরিয়াপুর পাড়ার আলাল (২৫) ও জালাল (২০)। এর জের ধরে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা, ফিকল ও দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় মুরুব্বীদের সহযোগিতায় ও ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com