শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

দু’দিন ব্যাপী সিলেট বিভাগীয় ইনোভেশন শোকেসিং ॥ প্রেজেন্টেশন উপস্থাপন করলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম

  • আপডেট টাইম বুধবার, ৮ জুন, ২০২২
  • ৪৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিভাগীয় ইনোভেশন শোকেসিং গতকাল সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ’র সভাপতিত্বে দুই দিনব্যাপী ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, গেস্ট অফ অনার ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন।
এতে ২৮টি অফিস অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্টানে হবিগঞ্জ থেকে অংশগ্রহণকারী ৩টি উপজেলা অফিসের মধ্যে পরিবার পরিকল্পনা বিভাগ নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম।
প্রেজেন্টেশন তৈরীতে সহযোগিতা করেন হবিগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার পরিকল্পনা সহকারী শামীমা আক্তার শাম্মী ও সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের আইসিটি শাখার কর্মী শাহীন কামাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com