শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

কামাইছড়া রাবার বাগান এলাকায় বালু বোঝাই চলন্ত ট্রাকে আগুন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শ্রীমঙ্গলের সাতগাও কামাইছড়া রাবার বাগান এলাকায় বালু বোঝাই একটি ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রাকটি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকাগামী বালু বোঝাই একটি ট্রাক রাত সাড়ে ১০ টার দিকে শ্রীমঙ্গলের সাতগাওয়ের কামাইছড়া এলাকায় পৌছুলে হঠাৎ আগুন লেগে যায়। আগুন লাগার সাথে সাথে গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা দীর্ঘ চেষ্টা পর আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি। তবে অনেকের ধারণা ট্রাকে তেলের ট্যাংকি বিস্ফোরণ হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com