রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ সদর হাসপাতালে খাবার পানির তীব্র সংকট

  • আপডেট টাইম সোমবার, ৬ জুন, ২০২২
  • ৪৬০ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার ॥ নানা সমস্যায় জর্জরিত হবিগঞ্জ সদর হাসপাতাল। নামেই শুধু আধুনিক। কিন্তু কাজের বেলা এর কোনো মিল নেই। যদিও ১শ থেকে আড়াইশ শয্যায় উন্নীত হয়েছে। কিন্তু সেবার মান বাড়েনি। যন্ত্রপাতিও রয়ে গেছে পুরোনো। গতকাল রবিবার দুপুর ২টা থেকে রাত ১২টায় এ রিপোর্ট লেখাকালে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পানি নেই। চরম ভোগান্তিতে পড়ছে রোগীরা। বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে বলার পরও এর কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে রোগী ও তার স্বজনদের অভিযোগ। ফলে অনেক রোগী ও তাদের স্বজনরা দূর থেকে জগ, বালতিসহ বিভিন্নভাবে পানি এনে ব্যবহার করছেন। পানি না থাকার ফলে হাসপাতালের দুর্গন্ধে পরিবেশ ভারী হয়ে উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও এর কোনো কারন জানা যায়নি। তবে বেশ কয়েকবার খবর নিয়ে জানা গেছে, পুরোনো পানির মেশিন না থাকায় তা বিকল হয়ে যায়। তাছাড়া অপারেটরকেও খোঁজে পাওয়া যাচ্ছে না। ফলে এ সমস্যা হয়েছে। তবে অচিরেই সমাধানের আশ^াস দেয়া হয়। গতকাল রাতে সরেজমিনে গিয়ে শেখ হাসিনা মেডিকেল কলেজের শিশু ও মেডিসিন ওয়ার্ডে দেখা যায় বাথরুম ও বেসিনের কোথাও পানি নেই। অনেকেই দুর্গন্ধে ওয়ার্ড থেকে বারান্দায় এসে আশ্রয় নিয়েছেন। এ বিষয়ে তত্ত্বাবধায়ক আমিনুল সরকার জানান, বিষয়টি আমার জানা নেই। খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com