শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে করোনা-১৯ বুস্টার (৩য়) ডোজ সপ্তাহের উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ৫ জুন, ২০২২
  • ৫০০ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব \ হবিগঞ্জ জেলায় করোনা-১৯ বুস্টার (৩য়) ডোজ সপ্তাহ এর উদ্বোধন করেন স্বাস্থ্য সেবা বিভাগের সম্মানিত সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। গতকাল শনিবার (৪ জুন) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক অতিরিক্ত সচিব ডা. মো: শাহাদাৎ হোসেন, স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায়, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, হবিগঞ্জের সিভিল সার্জন ড. মোহাম্মদ নূরুল হক, ২৫০ শয্যা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত¡াবধায়ক ড. মো: আমিনুল হক সরকার। পরে সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া (তবৎড় সবঃবৎহরঃু ফবধঃয রহরঃরধঃরাব) বিষয়ক ট্রেইনিং প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনি ২৫০ শয্যার পরিদর্শন করেন। এ সময় রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে সংশ্লিষ্টদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com